Zaaven
আসলে কোনো হঠাৎ পাওয়া business idea থেকে শুরু হয়নি। এর শুরু আরও অনেক আগে, তিন বন্ধুর স্কুল জীবন থেকে। স্কুলে পড়ার সময় থেকেই আমাদের মধ্যে একটা বিষয় সবসময় ছিল—একসাথে কিছু একটা করার ইচ্ছা। ঠিক কী করবো, কবে করবো কিংবা সেটা কত বড় কিছু হবে, তখন এসবের কোনো উত্তর ছিল না। কিন্তু নিজেদের মতো করে কিছু একটা তৈরি করার ছোট্ট একটা ক্ষুধা আমাদের মধ্যে সবসময়ই ছিল।
সময় যেতে থাকে, স্কুল জীবন শেষ হয়, প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু একসাথে কিছু করার সেই চিন্তাটা কোথাও হারিয়ে যায়নি। অনেক আলোচনা, পরিকল্পনা আর ভাবনার পর অবশেষে ২০২৬ সালের ৩১ জানুয়ারি সেই ইচ্ছাটাই একটা নাম পায়—Zaaven।
Zaaven নামের গল্প
Zaaven নামটা বেছে নেওয়ার সময়ও আমাদের চিন্তাটা ছিল খুব সাধারণ। আমরা এমন একটা নাম চেয়েছিলাম যেটা সহজে উচ্চারণ করা যায়, একবার শুনলে মনে রাখা যায়, আবার শুনতেও একটু আলাদা লাগে। নামটার মধ্যে ইউরোপীয় একটা আধুনিকতার সাথে আরবীয় একটা ধাঁচ রাখার চেষ্টা ছিল। অনেক নামের মধ্য থেকে শেষ পর্যন্ত Zaaven নামটাই আমাদের কাছে সবচেয়ে বেশি মানানসই মনে হয়।
কিন্তু নাম ঠিক হওয়ার পর আমাদের সামনে বড় প্রশ্ন ছিল—Zaaven আসলে কী করবে?
Zaaven আসলে কী করতে চায়?
শুধু কোনো একটা product নিয়ে ব্যবসা শুরু করার ইচ্ছা আমাদের ছিল না। আমরা এমন কিছু নিয়ে কাজ করতে চেয়েছিলাম, যা মানুষের প্রতিদিনের ছোট ছোট মুহূর্তকে একটু বেশি উপভোগ্য, সুন্দর এবং প্রশান্তিময় করে তুলতে পারে। আমাদের কাছে একটা সুন্দর মুহূর্ত মানেই সবসময় বড় কোনো আয়োজন না। কখনো সকালে বাসা থেকে বের হওয়ার সময় নিজের মধ্যে একটা fresh feeling, কখনো গুরুত্বপূর্ণ কোনো meeting-এর আগে confidence, কখনো বন্ধুদের সাথে একটা সাধারণ আড্ডা, আবার কখনো প্রিয় মানুষের সাথে কাটানো একটা সময়—এই ছোট ছোট মুহূর্তগুলোই তো পরে গিয়ে জীবনের বড় স্মৃতি হয়ে থাকে।
এই চিন্তা থেকেই Zaaven-এর motto তৈরি হয়—Style Your Moment।
মুহূর্ত থেকে খুশবুর দিকে
এরপর আমাদের খোঁজ শুরু হয়—এমন কী আছে, যা খুব সহজে একজন মানুষের মুহূর্তকে বদলে দিতে পারে? এমন কী আছে, যা শুধু নিজের feeling-কে সুন্দর করবে না, বরং নিজের আশপাশেও একটা সুন্দর উপস্থিতি তৈরি করবে?
এই খোঁজের মধ্যেই আমাদের কাছে সবচেয়ে বেশি ধরা দেয় খুশবু বা fragrance।
খুশবুর একটা অদ্ভুত ক্ষমতা আছে। এটাকে দেখা যায় না, ধরা যায় না, কিন্তু খুব সহজেই অনুভব করা যায়। একটা পরিচিত খুশবু কয়েক সেকেন্ডের মধ্যে পুরোনো কোনো স্মৃতি মনে করিয়ে দিতে পারে। একটা fresh fragrance ক্লান্ত একটা সকালকে অন্যরকম করে দিতে পারে। আবার কোনো একটা সুবাস একজন মানুষের চলে যাওয়ার পরও কিছু সময় তার উপস্থিতির কথা মনে করিয়ে দিতে পারে।
আমাদের মনে হলো, Zaaven যদি মানুষের মুহূর্তকে সুন্দর করার যাত্রা শুরু করে, তাহলে fragrance-এর চেয়ে সুন্দর শুরু আর কী হতে পারে?
আমাদের প্রথম Product Category — Fragrance
সেখান থেকেই Zaaven-এর প্রথম product category হিসেবে আমরা বেছে নিই Fragrance।
তবে fragrance বেছে নেওয়াটা ছিল শুধু শুরু। কারণ এরপরই আমরা বুঝতে শুরু করি, খুশবুর দুনিয়াটা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে ততটাই বিশাল। হাজারো fragrance, হাজারো notes, বিভিন্ন ধরনের oil, formulation, concentration—আর তার মাঝখানে ভালো, খারাপ, original, inspired কিংবা শুধু কড়া chemical smell-এর অসংখ্য variation।
কোনটা সত্যিই ভালো? কোন fragrance শুধু প্রথম মুহূর্তে সুন্দর লাগে, আর কোনটা সময়ের সাথে আরও সুন্দর হয়ে ওঠে? কোন oil মানুষের জন্য আমরা confidently বেছে নিতে পারি?
এসব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় Zaaven-এর পরবর্তী অধ্যায়—

