Skip to content

    Zaaven StoriesAugust 20, 2026

    খুশবুর তালাশ — সেরা সুবাসের খোঁজে Zaaven

    Zaaven-এর fragrance journey-এর শুরু—সঠিক খুশবু খোঁজা, fragrance profile বোঝা এবং প্রতিটি moment-এর জন্য আলাদা scent বেছে নেওয়ার গল্প।

    zaaven

    zaaven

    Research Team · August 20, 2026

    খুশবুর তালাশ — সেরা সুবাসের খোঁজে Zaaven

    3 Min Read

    খুশবুর তালাশের শুরু

    Fragrance-কে Zaaven-এর প্রথম product category হিসেবে বেছে নেওয়ার পর আমাদের সামনে সবচেয়ে বড় কাজ ছিল—আমরা আসলে মানুষের কাছে কী ধরনের খুশবু পৌঁছে দিতে চাই?

    বাইরে থেকে fragrance-এর দুনিয়াটা যতটা সহজ মনে হয়, এর ভেতরে ঢোকার পর আমরা বুঝতে শুরু করি, বিষয়টা আসলে অনেক বড়। একই ধরনের নাম, কাছাকাছি smell profile, শত শত perfume oil, অসংখ্য notes এবং একেক জায়গায় একেক রকম quality। প্রথম দিকে আমাদেরও অনেক কিছুই নতুন ছিল। তাই কোনো কিছু তাড়াহুড়ো করে collection-এ যোগ করার পরিবর্তে আমরা আগে জানতে, বুঝতে এবং শিখতে শুরু করি।

    সেখান থেকেই শুরু হয় আমাদের খুশবুর তালাশ

    আমরা বিভিন্ন ধরনের fragrance profile নিয়ে কাজ করতে শুরু করি। কোন fragrance fresh, কোনটা sweet, কোনটা woody, কোনটা floral কিংবা কোনটা একটু বেশি intense—এসব শুধু নাম দিয়ে বোঝার চেষ্টা করিনি। ব্যবহার করে, তুলনা করে এবং সময়ের সাথে fragrance কীভাবে পরিবর্তন হয়, সেটাও বুঝতে চেষ্টা করেছি।

    কারণ একটা fragrance প্রথম কয়েক মিনিটে যেমন smell করে, কিছু সময় পর সেটি সবসময় একই রকম থাকে না। কোথাও opening খুব সুন্দর, কিন্তু কিছু সময় পর fragrance-এর character হারিয়ে যায়। আবার কোনো fragrance শুরুতে খুব সাধারণ মনে হলেও সময়ের সাথে তার heart এবং base notes ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে।

    এই জায়গাটা আমাদের কাছে খুব interesting ছিল।

    ভালো fragrance বলতে আমরা কী বুঝলাম

    আমরা বুঝতে শুরু করি, ভালো fragrance মানে শুধু খুব strong smell না। আবার perfume oil বেশি concentrated হলেই সেটাকে automatically ভালো fragrance বলা যায় না। একটা ভালো fragrance-এর মধ্যে balance থাকতে হয়। তার opening, মাঝের character এবং শেষ পর্যন্ত থেকে যাওয়া smell—সবকিছু মিলেই পুরো experience তৈরি করে।

    এই খোঁজের সময় একটা সমস্যাও বারবার আমাদের সামনে এসেছে।

    অনেক perfume oil প্রথমে smell করার সময় খুব কড়া একটা sharpness দেয়। কখনো সেই sharpness-এর কারণে fragrance-এর আসল notes বুঝতেই সময় লাগে। আবার অনেক fragrance-এর মধ্যে এমন মিল পাওয়া যায় যে, কিছু সময় পর একটার সাথে আরেকটার পার্থক্য খুব কম মনে হয়।

    এই জায়গা থেকেই আমাদের একটা বিষয় পরিষ্কার হয়ে যায়—Zaaven-এর collection শুধু বড় করার জন্য আমরা fragrance যোগ করতে চাই না।

    আমাদের কাছে ১০০টা fragrance থাকার চেয়ে এমন কিছু fragrance থাকা বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোর প্রত্যেকটির নিজের একটা character আছে এবং যেগুলো মানুষের আলাদা আলাদা moment-এর সাথে মানিয়ে যায়।

    কারণ সবাই একই ধরনের খুশবু পছন্দ করে না।

    আলাদা moment, আলাদা fragrance

    কেউ সকালে clean এবং fresh কিছু চায়। কেউ অফিস বা university-তে এমন fragrance পছন্দ করে, যা noticeable কিন্তু অতিরিক্ত loud না। কেউ evening outing-এর জন্য একটু deep কিংবা warm scent পছন্দ করে। আবার কারও কাছে fragrance মানেই এমন কিছু, যা room-এ ঢোকার পর তার presence-টা একটু আলাদা করে তুলে ধরে।

    আমরা তাই fragrance-কে শুধু “ভালো smell” বা “খারাপ smell” দিয়ে বিচার করা বন্ধ করি।

    বরং আমাদের প্রশ্ন হতে থাকে—

    এই fragrance-এর mood কী?

    এটা কোন সময়ের জন্য?

    কোন ধরনের মানুষের personality-এর সাথে এটা বেশি যায়?

    এটা fresh feel দেয়, নাকি calm?

    এটা soft, নাকি একটু bold?

    এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—এই খুশবু কি কোনো একটা moment-কে সত্যিই একটু সুন্দর করতে পারে?

    এই প্রশ্নগুলো সামনে রেখেই আমরা একের পর এক fragrance খুঁজতে থাকি।

    কখনো এমন কোনো perfume oil পাই, যেটা আমাদের মনে করিয়ে দেয় ফুলে ভরা কোনো বাগানের কথা। আবার কোনোটা প্রথম smell-এই একটা fresh, clean এবং energetic feeling দেয়। কোনো fragrance-এ পাওয়া যায় একটু গভীরতা, কোনোটা আবার হালকা, সহজ এবং everyday use-এর জন্য বেশি মানানসই।

    এভাবে ধীরে ধীরে Zaaven-এর fragrance collection তৈরি হতে শুরু করে।

    স্কুল, কলেজ, university কিংবা corporate office—প্রতিটি জায়গার জন্য একই fragrance ঠিক না। Gym-এর পরের fresh moment, বন্ধুদের সাথে আড্ডা, কোনো special event কিংবা প্রিয় কারো সাথে কাটানো সময়—প্রতিটা moment-এর feeling আলাদা।

    আমরা চেয়েছি আমাদের collection-এও সেই পার্থক্যটা থাকুক।